কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২ কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:২৫|

কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাত ৯টা পাচঁ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামনা থেকে ১৩৫ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২) ও রাজনগর উপজেলার প্রেম নগর এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বর্তমানে গুলের হাওর বসবাসকারী আফাং মিয়া (৪২)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গোয়েন্দা শাখার একটি দল ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT