আইসিসির মে মাসের সেরার তালিকায় মুশফিক আইসিসির মে মাসের সেরার তালিকায় মুশফিক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৩৮|

আইসিসির মে মাসের সেরার তালিকায় মুশফিক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :সোমবার, জুন ৬, ২০২২

আইসিসি পুরুষদের মে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় আছেন এশিয়ার তিন তারকা। সবাই মনোনীত হয়েছেন বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজের পারফরম্যান্সের স্বীকৃতিতে। বাংলাদেশের জার্সিতে দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সঙ্গে আছেন শ্রীলঙ্কার হয়ে ব্যাটে-বলে দারুণ খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্দো।

চট্টগ্রাম ও ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে যোগ দিলেন মুশফিক। গত বছরও মে মাসের সেরা হয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

মুশফিকের জন্য সবশেষ সিরিজ ছিল স্মরণীয়। ৩০৩ রান করে তিনি সিরিজের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ছিলেন। ম্যাথুজের মতোই দুটি সেঞ্চুরি ছিল। চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT