ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, মার্চ ১৫, ২০২৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মুন্তাছির রহমানের বাড়ি-দোকানপাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে৷

দফায় দফায় এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা৷

ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ খানের পক্ষে প্রচারণাকে কেন্দ্র করে বুধবার (১৫ মার্চ) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ইসলামপুর গ্রামের সবুটিলা এলাকায় এ হামলা চলে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয় লোকজন ও বিএনপি নেতা-কর্মীরা জানান, বুধবার বিকালে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে প্রচারণা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি। প্রচারণায় বাধা দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা নিজ বাড়ি চলে গেলে রাতে দলবল নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি অভিযোগ করে বলেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল, তার ভাই যুবলীগ নেতা রানা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান, যুবলীগ নেতা আল-আমিন ও আব্দুল্লাহসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলায় অংশ নেয়৷ ছাত্রদলের সহ সভাপতি মুন্তাছির রহমানের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬সদস্যকে আহত করে৷ তাদের মধ্যে মুন্তাছির রহমানের মা সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা শেষে আমি বাড়িতে ফিরে আসি। কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা আমার বাড়িঘরে হামলা চালায়৷ বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও অভিযোগ করেন তিনি৷

হামলার সময় আমার বাড়িতে থাকা বৃদ্ধ মা, বোন, চাচাতো ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে আমার ভাই মুন্তাছির রহমান দেশের বাহিরে থাকায় প্রানে রক্ষা পায় বলে জানান রফি৷ গুরুতর আহত অবস্থায় মাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি আছেন৷

বাড়িঘর ভাঙচুর ছাড়াও ঘরে থাকা নগদ ৭৩ হাজার টাকা, টেলিভিশন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ টাকা মূল্যের পণ্য লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ এ ছাত্রদল নেতার৷ হামলার সময় ঘটনাস্থলে এক গাড়ি পুলিশও উপস্থিত ছিল বলে জানান তিনি৷

এ ঘটনায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রফি থানায় মামলা করতে চাইলে মামলা নেননি ফেঞ্চুগঞ্জ থানার ওসি। এমন অভিযোগ করে মেহেদী হাসান রফি আরও বলেন, আমরা থানায় তিন ঘন্টা বসে ছিলাম। ওসি সাহেবকে বার বার রিকুয়েষ্ট করার পরও মামলা নেননি। ওসি বলেছিলেন, উপরমহলের চাপ আছে। এ বিষয় আমরা নীরব না থাকলে আমাদের অবস্থা খারাপ হবে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সংযোগ পাওয়া যায়নি৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT