হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, স্বামী-সন্তান আহত হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, স্বামী-সন্তান আহত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৫৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, স্বামী-সন্তান আহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :বুধবার, জুন ৮, ২০২২

হবিগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ তিনজন।

নিহত মাছুরা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার লুকড়া এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কে তারা হতাহত হন বলে হবিগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা জানান।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, লাখাই থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাছুরা মারা যান।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হলে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট পাঠানো হয়েছে বলে জানান ওসি গোলাম মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT