
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামবাজার জামে মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ফেঞ্চুগঞ্জ জিয়া পরিষদের আহবায়ক আব্দুল হাই সিরাজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ওবায়দুর রহমান সজল, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার উদ্দিন চৌধুরী, সহ সভাপতি জুনেদ আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক সাজন আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রিজভী চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান নাদির, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য জালালুর রহমান জাসিম ও ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মাহি প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ইসলাম বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।