হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুন ১৩, ২০২২

হাকালুকি হাওরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৫ ঘন্টা পর তানিম ছিদ্দিকী(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সোমবার বিকেলে হাকালুকি হাওরে নৌকা যোগে হরিপুর এলাকা থেকে শাহমির এলাকায় একটি বাড়িতে শিরনী খেতে যান ১০-১২ জন। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাতরিয়ে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হয়।

পরে এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১০ টায় লাশটি উদ্ধার করে। সে ভাটেরা স্কুল এন্ড কলেজের এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফেঞ্চুগঞ্জ নিউজকে জানান, লাশটি এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ছেলেগুলো ফেরার পথে হই হুল্লোর করছিল। এ সময় আবহাওয়াও খারাপ ছিল তাই নৌকাটি উল্টে যায়। এতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT