ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকার বালুচর থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে নৌকা দিয়ে বিক্রি করছে একটি চক্র। নৌকায় বালু তোলার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বালুবাহী নৌকা জব্দ করেন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযুক্ত ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম, সাহেদ মিয়া গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন ও জসীম উদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।