ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মানিক মিয়া(৪৫) ঢাকা বিমানবন্দরে ভাসমান বসবাস করেন। তিনি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামীগামী উদয়ন ট্রেনে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উদয়ন এক্সপ্রেস ১২টা ৫ মিনিটে মাইজগাঁও রেলস্টেশনে পৌঁছায় ১২টা ২০ মিনিটে মাইজগাঁও রেলস্টেশন থেকে ট্রেনে ছেড়ে যাওয়ার সময় ট্রেন নিচে পড়ে যান মানিক মিয়া। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

গভীর রাতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেন নি। তবে  গুরুতর আহত মানিক মিয়ার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ  জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।