সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৪২|
সর্বশেষ :
শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুগন্ধি আসছে, স্বপ্নে বলেছেন বেঁচে আছেন—তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, আগস্ট ৩১, ২০২৫

মালয়েশিয়া-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করতে চার দিনের সফরে রোববার সকালে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিচ্ছেন তিনি। আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।

যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, এই সফর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এবং বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল টেংকু আব্দুল আজিজসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

আগামীকাল সোমবার আনোয়ার এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে প্রথমবার কোনো মালয়েশিয়ান নেতা উচ্চ পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হওয়ার ঘটনা। ১ সেপ্টেম্বর তিনি এসসিও প্লাস সম্মেলনে ভাষণও দেবেন।

আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে মালয়েশিয়ার অংশগ্রহণ আসিয়ান ও এসসিওর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বেইজিংয়ে আনোয়ার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়া লি কিয়াং দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরের ফাঁকে আনোয়ার মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন।

চীন ২০০৯ সাল থেকে টানা ১৬ বছর ধরে মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্য দাঁড়ায় ৪৮৪.১২ বিলিয়ন রিঙ্গিত, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের ১৬.৮%।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT