মহানবীকে নিয়ে মন্তব্য করা নুপুরকে পুলিশের তলব মহানবীকে নিয়ে মন্তব্য করা নুপুরকে পুলিশের তলব – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৫৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

মহানবীকে নিয়ে মন্তব্য করা নুপুরকে পুলিশের তলব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ৭, ২০২২

মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে তাকে তলবের নোটিশটি পাঠানো হয়।

মহারাষ্ট্র পুলিশের তলবে বিজেপির এই নেত্রীকে আগামী ২২ জুন থানে জেলার মুমব্রা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তদন্ত কর্ককর্তার সামনে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বহিষ্কৃত এই নেত্রীকে তলবের ওই নোটিশটি ই-মেইল এবং পোস্টে পাঠানো হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত আছে।

একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন। তার করা মন্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। এরপর রোববার তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

এর আগে সোমবার মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে বলেছিলেন, নুপুর শর্মার বিরুদ্ধে ইতোমধ্যে পাইধনি থানায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিলে হয়েছে। আইন অনুযায়ী আমরা তাকে তার বক্তব্য দিতে ডাকবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT