সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

সিলেটে আওয়ামী স'ন্ত্রা'সীদের উপস্থিতির খবর পেলে মেহমানদারি করবেন : আরিফুল হক চৌধুরী

সিলেটে আওয়ামী স'ন্ত্রা'সীদের উপস্থিতির খবর পেলে মেহমানদারি করবেন : আরিফুল হক চৌধুরী
সিলেটে কোথাও আওয়ামী সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেলে তাদের মেহমানদারি করার কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিলের আগে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই সন্ত্রাসীরা কোনো অবস্থাতে সিলেটের কোথাও যেন তাদের কোনো সুখবর পেলে আপনারা মেহমানদারি করবেন। মেহমানদারি করে আমরা আমাদের জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা মাঠে-ময়দানে কাজ করে যাব।

বিগত দিনের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এই অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন- সংগ্রাম করেছি, এভাবে আবারও প্রতিরোধ গড়ে তুলি। যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী কোনো অবস্থাতে সিলেট জেলার ভেতরে বাংলাদেশের কোথাও তারা স্থান না পায়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সিলেটে আওয়ামী স'ন্ত্রা'সীদের উপস্থিতির খবর পেলে মেহমানদারি করবেন : আরিফুল হক চৌধুরী
0:00 0:00
1.0x