সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

সিলেটে যুবলীগের কেন্দ্রীয় নেতার অবস্থানের খবরে গভীর রাতে পুলিশের অভিযান

সিলেটে যুবলীগের কেন্দ্রীয় নেতার অবস্থানের খবরে গভীর রাতে পুলিশের অভিযান
নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্লাসে পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত

সিলেট জল্লারপাড় এলাকার একটি হোটেলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় এক নেতা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১টা থেকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্লাসে এ অভিযান শুরু হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে কয়েকটি দল অভিযানে অংশ নিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেলটিতে পুলিশের অভিযান চলছে।

তবে অভিযানের কারণ, যুবলীগের ওই নেতার পরিচয় কিংবা অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সিলেটে যুবলীগের কেন্দ্রীয় নেতার অবস্থানের খবরে গভীর রাতে পুলিশের অভিযান
0:00 0:00
1.0x