সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
জাতীয়

টিকটকের মাধ্যমে পরিচয়, কিশোরীকে ঢাকায় নিয়ে ধ'র্ষ'ণ চীনা নাগরিকের

টিকটকের মাধ্যমে পরিচয়, কিশোরীকে ঢাকায় নিয়ে ধ'র্ষ'ণ চীনা নাগরিকের
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চীনা নাগরিক চেন ইয়ং
টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে।

এ ঘটনায় গ্রেফতার চীনা নাগরিক চেন ইয়ংকে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। সেই সঙ্গে চেন ইয়ংকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে আটক করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একটি বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে শিক্ষার্থী জানিয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

টিকটকের মাধ্যমে পরিচয়, কিশোরীকে ঢাকায় নিয়ে ধ'র্ষ'ণ চীনা নাগরিকের
0:00 0:00
1.0x