বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন সিলেটের খালেদ আহমদ বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন সিলেটের খালেদ আহমদ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন সিলেটের খালেদ আহমদ

নাছরু আহমদ চৌধুরী
  • আপডেটের সময় :Wednesday, June 8, 2022

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ রাম্পা গ্রামের কৃতি সন্তান খালেদ আহমদ। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন।

দীর্ঘ তিন দশকের কর্মময় জীবনে তিনি সৎ ও দক্ষতার সাথে কাজ করেন। অফিসের কাজের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট, ঢাকা কোঅপারেটিভসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

তিনি ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ ব্যাংক ক্লাবের আজীবন সদস্য, রোটারি ক্লাব অব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট, সাইক্লোন, সিলেট এবং এসএসসি চুরাশিয়ান এর সদস্য হিসাবে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী মারজানা বেগম গৃহিণী, ২ মেয়ে ও ২ ছেলে স্কুলে অধ্যয়নরত। সিলেট নগরীর শাহপরান আবাসিক এলাকায় নিজস্ব বাসায় বসবাস করছেন। এদিকে, পদোন্নতি পাওয়ায় খালেদ আহমদকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও বিভিন্ন সমাজিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT